• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

টোকিওর গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসে সঞ্চালক রাশমিকা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728

আনন্দ বিনোদন ডেস্ক: রাশমিকা মান্দানা আবারও আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরতে যাচ্ছেন। আগামী ২৩ মে জাপানের টোকিও শহরে অনুষ্ঠিতব্য Global Anime Awards-এর ১০ম আসরে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন এই জনপ্রিয় অভিনেত্রী।

এর আগে ২০২৪ সালে প্রথম ভারতীয় তারকা হিসেবে এই মর্যাদাপূর্ণ আয়োজনে অংশ নিয়ে আলোচনায় আসেন রাশমিকা। এবার দ্বিতীয়বারের মতো একই মঞ্চে ফিরছেন তিনি, যা তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারই প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী The Weeknd। তার সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন রাশমিকা, যা ভক্তদের জন্য বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। বিয়ের পর হানিমুন শেষে ইতোমধ্যেই কাজে ফিরেছেন তিনি এবং নতুন নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সর্বশেষ তাকে দেখা গেছে The Girlfriend সিনেমায়। সামনে রয়েছে একাধিক নতুন কাজ। আগামী ১৯ জুন মুক্তি পেতে যাচ্ছে তার নতুন হিন্দি সিনেমা Cocktail 2, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন

এছাড়া চলতি বছরই মুক্তির অপেক্ষায় রয়েছে তার তেলেগু সিনেমা Mysa এবং Ranabali