এলব্রুসের পথে এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল...
এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল এবার রাশিয়ার মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন। ১৯ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন তিনি। প্রায় ১৫ দিনের এই অভিযানে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানোর লক্ষ্য রয়েছে তাঁর।