বাপ্পা মজুমদারের একক সংগীতসন্ধ্যা ‘মুনলিট মেলোডিজ’...
জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের একক সংগীতসন্ধ্যা ‘মুনলিট মেলোডিজ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ অক্টোবর ঢাকায়। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন তিনি। এখনো টিকিট বিক্রি শুরু হয়নি; শিগগিরই জানানো হবে বিস্তারিত।