গ্যাবনকে হারিয়ে প্লেট পর্বের ফাইনালে বাংলাদেশ...
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে টায়ার ‘ই’-এর সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের কিশোররা। জয়সূচক গোলটি করেছেন নাঈমুর রহমান রাতুল। শুক্রবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেন্ট্রাল আফ্রিকা প্রজাতন্ত্র।