ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা জানাল পরিবার ও নি...
চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা গুজব বলে জানিয়েছে তাঁর পরিবার ও নিসচা। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতা ভালো আছেন। চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে তাঁর সিটি স্ক্যান ও এমআরআই করার কথা রয়েছে।