• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে ৫ খাবার, ৬০ দিনেই মিলতে পারে উপকার


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: আধুনিক জীবনযাত্রা, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাবে বর্তমানে অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। বিশেষ করে তরুণদের মধ্যেও এই সমস্যা দ্রুত বাড়ছে। অথচ লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ থেকে শুরু করে শরীরের বিষাক্ত পদার্থ দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই লিভারের এই সমস্যাকে অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। নিয়মিত ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণে ভরপুর খাবার গ্রহণ করলে লিভারের অতিরিক্ত চর্বি কমে এবং এর কার্যক্ষমতা বাড়ে। প্রতিদিন নির্দিষ্ট কিছু খাবার খাদ্যতালিকায় রাখলে মাত্র দুই মাসের মধ্যেই ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।

এই তালিকায় রয়েছে গ্রিন টি, যা লিভারের চর্বি কমাতে কার্যকর ভূমিকা রাখে। এছাড়া বিটের রস লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। হলুদে থাকা কারকিউমিন উপাদান লিভারের প্রদাহ কমাতে সহায়ক। পাশাপাশি মৌসুমি শাকসবজি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং লিভারের সুস্থতা বজায় রাখে।

অন্যদিকে রসুনে থাকা বিশেষ উপাদান শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে এবং লিভারের কোষকে সুরক্ষা দেয়। নিয়মিত এই খাবারগুলো গ্রহণের মাধ্যমে ফ্যাটি লিভারের ঝুঁকি কমানো সম্ভব এবং লিভারের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।