• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫: কার হাতে কোন সম্মান


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:   আলো-ঝলমলে আয়োজনে অনুষ্ঠিত হলো মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসা এই তারকাবহুল আসরে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরান নিশোমেহজাবীন চৌধুরী

আজীবন ও বিশেষ সম্মাননা

  • আজীবন সম্মাননা: এম এ আলমগীর
  • বিশেষ সম্মাননা: জেমস

সমালোচক পুরস্কার

ওয়েব সিরিজ

  • সেরা ওয়েব সিরিজ: গুলমোহর (রেদওয়ান রনি)
  • সেরা পরিচালক: সৈয়দ আহমেদ শাওকী (‘গুলমোহর’)
  • সেরা অভিনেত্রী: জয়া আহসান (‘জিম্মি’)
  • সেরা অভিনেতা: নাসির উদ্দিন খান (‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’)

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

  • সেরা চলচ্চিত্র: সাবা (আরিফুর রহমান)
  • সেরা পরিচালক: পিপলু আর খান (‘জয়া আর শারমিন’)
  • সেরা অভিনেত্রী: মেহজাবীন চৌধুরী (‘সাবা’)
  • সেরা অভিনেতা: মাহাফুজ মুন্নাশান্ত চন্দ্র সূত্রধর (‘উড়াল’)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

  • সেরা চিত্রনাট্যকার: সিদ্দিক আহমেদ (‘তোমাদের গল্প’)
  • সেরা পরিচালক: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (‘তোমাদের গল্প’)
  • সেরা অভিনেত্রী: তানজিম সাইয়ারা তটিনী (‘ভালো থেকো’)
  • সেরা অভিনেতা: এফ এস নাঈম (‘খুব কাছেরই কেউ’)

তারকা জরিপে সেরা

চলচ্চিত্র (প্রেক্ষাগৃহ ও ডিজিটাল)

  • সেরা চলচ্চিত্র: উৎসব (তানিম নূর)
  • সেরা অভিনেত্রী: তমা মির্জা (‘দাগি’)
  • সেরা অভিনেতা:আফরাননিশো (‘দাগি’)

টিভি নাটক ও ডিজিটাল মাধ্যম

  • সেরা অভিনেত্রী: কেয়া পায়েল (‘এটা আমাদেরই গল্প’)
  • সেরা অভিনেতা: ফারহান আহমেদ জোভান (‘তোমাদের গল্প’)
  • সেরা গায়িকা: জেফার রহমান (‘লিচুর বাগানে’, ‘তাণ্ডব’)
  • সেরা গায়ক: ইমরান মাহমুদুল (‘কন্যা’, ‘জ্বীন ৩’)
  • সেরা নবাগত: শাম্মি ইসলাম নীলা (‘ফার্স্ট লাভ’)

সব মিলিয়ে তারকাদের উপস্থিতি, আধুনিক আয়োজন এবং দর্শক-সমালোচকদের পছন্দ মিলিয়ে এবারের আয়োজনটি ছিল জমকালো ও স্মরণীয়।