গুঞ্জনের অবসান , নতুন পর্ব নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’...
এক মাস ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন পর্ব নিয়ে পর্দায় ফিরছে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। সিরিজটি বন্ধ হয়ে যাওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়েছে সনি আথ কর্তৃপক্ষ। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় নতুন পর্বটি সম্প্রচারের কথা জানিয়েছে চ্যানেলটি।