• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

২০২৯ সাল থেকে নতুন ভেন্যুতে অস্কার, ডলবি থিয়েটার ছাড়ছে আয়োজকরা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
ছবির ক্যাপশন: আনন্দ বিনোদন ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার আয়োজনের ভেন্যুতে আসছে বড় পরিবর্তন। আয়োজক সংস্থা জানিয়েছে, ২০২৮ সাল পর্যন্ত হলিউডের ডলবি থিয়েটারেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। তবে ২০২৯ সাল থেকে এটি স্থানান্তর করা হবে লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে অবস্থিত পিকক থিয়েটারে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক ঘোষণায় জানায়, নতুন ভেন্যু পিকক থিয়েটার এলএ লাইভ কমপ্লেক্সের অংশ, যা ক্রিপ্টো ডটকম অ্যারেনার পাশেই অবস্থিত। এই কমপ্লেক্সটি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এনবিএ দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের হোম ভেন্যুর কাছাকাছি হওয়ায় আয়োজন আরও বৃহৎ পরিসরে করার সুযোগ তৈরি হবে।

অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেইলর জানান, ১০১তম অস্কারসহ ভবিষ্যতের অনুষ্ঠানগুলো আরও আধুনিক ও বিস্তৃতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তারা বলেন, এলএ লাইভকে কেন্দ্র করে এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে সরাসরি উপস্থিত দর্শকদের পাশাপাশি বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীরাও সমানভাবে অংশ নিতে পারবেন।

এই পরিবর্তনের অংশ হিসেবে আয়োজকরা এএইজি’র সঙ্গে ১০ বছরের একটি চুক্তি সম্পন্ন করেছে। একইসঙ্গে ভবিষ্যতে টেলিভিশন সম্প্রচারের বাইরে গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশেষ করে ইউটিউবের মাধ্যমে অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডলবি থিয়েটারে অস্কার আয়োজন হয়ে আসছে, যা ঐতিহাসিকভাবে প্রথম অস্কার প্রদানস্থল রুজভেল্ট হোটেলের নিকটবর্তী। যদিও অস্কারের সঙ্গে হলিউডের নাম নিবিড়ভাবে জড়িত, অতীতেও লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন ভেন্যুতে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।