• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

অসুস্থতায় নিভৃত জীবন কাটছে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের পর্দা মাতানো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বর্তমানে গুরুতর অসুস্থতায় ভুগছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় আক্রান্ত এই অভিনেত্রী এখন অনেকটা নিভৃতেই সময় কাটাচ্ছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান গণমাধ্যমকে জানান, কল্পনা বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশে রয়েছে এবং প্রয়োজন হলে যেন কল্পনা যেকোনো সময় যোগাযোগ করেন সেই অনুরোধও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বয়সের সঙ্গে শারীরিক নানা সমস্যা তৈরি হওয়াটা স্বাভাবিক। কল্পনাও সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তবে সহকর্মী ও ভক্তদের প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেই আশা প্রকাশ করেন সনি রহমান।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে ১৯৮৪ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কল্পনা। পরিচালক মিজানুর রহমান পরিচালিত ‘হনুমানের পাতাল বিজয়’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’।

দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। মা, বোন কিংবা দাদির চরিত্রে তার অভিনয় এখনও দর্শকদের মনে গভীরভাবে গেঁথে আছে। বর্তমানে অসুস্থতার সঙ্গে লড়াই করলেও ভক্তদের ভালোবাসা ও শ্রদ্ধা তাকে ঘিরেই রয়েছে।