• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

‘বনলতা এক্সপ্রেস’ ফিরিয়ে দিয়ে আফসোসে তানজিকা আমিন


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

বিনোদন ডেস্ক: গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস সিনেমাটি যখন বক্স অফিসে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে, তখন সেটিকে ঘিরে নতুন এক আলোচনায় উঠে এলেন অভিনেত্রী তানজিকা আমিন

পরিচালক তানিম নূর-এর এই সিনেমায় কাজের প্রস্তাব পেয়েও সেটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে মুক্তির পর সিনেমাটি দেখে এখন সেই সিদ্ধান্তের জন্য আফসোস করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি Behind the Fame with RRK পডকাস্টে অংশ নিয়ে তানজিকা বলেন, শুরুতে তার চরিত্রটি খুব বেশি গুরুত্ব পাচ্ছে না বলে মনে হওয়ায় তিনি কাজটি করেননি। কিন্তু পরে সিনেমাটি দেখে বারবার মনে হয়েছে, এটি তার জন্য বড় একটি মিস ছিল।

তিনি বলেন, “লজ্জা লাগে নিজের কাছে—কেন যুক্ত হলাম না! এটা আমার জন্য সত্যিই দুঃখজনক।”

এ সময় তিনি আরও জানান, অতীতেও এমন একটি সুযোগ হাতছাড়া করেছিলেন। ২০১৩ সালে ওপার বাংলার একটি সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিতে হয়েছিল তাকে।

নিজের আত্মবিশ্বাস প্রসঙ্গে তানজিকা বলেন, তার আত্মবিশ্বাস অনেক বেশি হলেও সেটি তিনি নিয়ন্ত্রণের মধ্যেই রাখেন। তার ভাষায়, অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে রূপ না নেয়—সেই বিষয়টি তিনি সবসময় খেয়াল রাখেন।

সব মিলিয়ে সফল একটি সিনেমা হাতছাড়া করার এই অভিজ্ঞতা তানজিকা আমিনের ক্যারিয়ারে নতুন এক শিক্ষা হয়ে থাকল বলেই মনে করছেন অনেকে।