• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

এআইয়ের প্রভাবে দক্ষিণ এশিয়ায় ঝুঁকিতে চাকরি: হারাতে পারেন প্রায় ৭% কর্মী


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে দক্ষিণ এশিয়ার শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি World Bank প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বর্তমানে বিদ্যমান চাকরির প্রায় ৭ শতাংশ এআইয়ের কারণে ঝুঁকির মুখে পড়তে পারে।

‘South Asia Development Update: Jobs, AI and Trade’ শিরোনামের এই প্রতিবেদনে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার শ্রমবাজার বিশ্লেষণ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাত এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাঝারি শিক্ষিত তরুণ কর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবস্থার উন্নতির ফলে অনেক কাজই এখন যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, উন্নয়নশীল অর্থনীতিতে মোট চাকরির প্রায় ১৫ শতাংশ পর্যন্ত বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হিসাবরক্ষণ, গ্রাহকসেবা এবং অন্যান্য অফিসভিত্তিক বা ‘হোয়াইট-কলার’ পেশাগুলোতে এআইয়ের প্রভাব বেশি পড়বে। কারণ এসব কাজ সহজেই স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে।

এছাড়া ‘জেনারেটিভ এআই’ প্রযুক্তি, যেমন ChatGPT, এখন লেখালেখি, ছবি তৈরি এবং বিভিন্ন সৃজনশীল কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম। ফলে পূর্বে যেসব কাজে মানুষের সময় ও শ্রম প্রয়োজন হতো, এখন সেগুলো কম সময়ে প্রযুক্তির মাধ্যমে করা সম্ভব হচ্ছে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, অভিজ্ঞ ও দক্ষ কর্মীরা তুলনামূলকভাবে কম ঝুঁকিতে থাকবেন। বরং নতুন ও কম অভিজ্ঞ কর্মীদের চাকরি হারানোর সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই হবে টিকে থাকার প্রধান উপায়।