দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমীন...
দুটি সংগীতানুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। ১১ অক্টোবর লন্ডন ও ১৫ অক্টোবর স্কটল্যান্ডে গান পরিবেশন করবেন তিনি। সফরে তাঁর সঙ্গে রয়েছেন তবলাবাদক চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল ও কি-বোর্ডে পার্থপ্রতিম বাপ্পী।