আনন্দ বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে বিয়ে প্রসঙ্গে তিনি জানিয়েছেন, জীবনের একটি বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটি।
বিয়েকে জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ে তার জীবনে ইতিবাচক কোনো পরিবর্তন আনেনি। বরং অল্প বয়সে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়াটাই ভুল ছিল। তার মতে, মানসিক পরিপক্বতা অর্জনের আগে কোনো মেয়েরই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
ভবিষ্যতে আবার সংসার গড়ার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে সরাসরি কিছু বলতে চাননি এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে তিনি রহস্যই রেখেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রল নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। এসব নেতিবাচক মন্তব্যে তিনি খুব একটা প্রভাবিত হন না বলে জানান। বরং অনেক সময় এগুলো উপভোগ করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে এড়িয়ে চলেন।
উল্লেখ্য, ২০০৮ সালে ঢালিউড সুপারস্টার শাকিব খান-কে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় গোপন রাখার পর ২০১৭ সালে বিষয়টি প্রকাশ্যে আসে। পরবর্তীতে ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।
আপনার মতামত লিখুন :