• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

চার দিনেই ৮৫ লাখ ভিউ, দর্শক মাতাচ্ছে ‘ভালোবাসার গল্প’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
ছবির ক্যাপশন: আনন্দ বিনোদন ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  পারিবারিক আবেগ, প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং বাস্তব জীবনের নানা অনুভূতির মিশেলে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসার গল্প’। দুই বন্ধুর পরিবার, তাদের সন্তানদের জীবন, সুখ-দুঃখ ও সম্পর্কের নানা বাঁককে কেন্দ্র করে এগিয়ে যাওয়া এই নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে।

বিশ্বকাপ ফুটবলের মৌসুমে যখন অধিকাংশ দর্শক খেলায় ব্যস্ত, ঠিক সেই সময়েও নাটকটি ব্যতিক্রমী জনপ্রিয়তা অর্জন করেছে। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই এটি ৮৫ লাখের বেশি ভিউ পেয়েছে। নির্মাতাদের আশা, খুব শিগগিরই নাটকটি এক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করবে।

নাটকটির নির্মাতা রাফাত মজুমদার রিংকু জানান, গল্পে শুধু কেন্দ্রীয় দুই চরিত্র নয়, তাদের ঘিরে থাকা প্রতিটি মানুষের আবেগ, বাস্তবতা ও সীমাবদ্ধতাও তুলে ধরা হয়েছে। তাঁর ভাষায়, গল্পটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে থাকে এবং শেষ পর্যন্ত দেখার কৌতূহল তৈরি হয়। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এস কে শাহেদ আলী পাপ্পু বলেন, ফুটবল বিশ্বকাপের ব্যস্ত সময়েও প্রায় দেড় ঘণ্টার একটি নাটক দর্শকদের মনোযোগ ধরে রাখতে পেরেছে। দর্শকদের ভালোবাসা ও ইতিবাচক সাড়া তাদের ভবিষ্যৎ কাজের জন্য আরও অনুপ্রেরণা জোগাচ্ছে।

ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদের চিত্রনাট্যে নির্মিত ‘ভালোবাসার গল্প’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোশান ও তানজিম সাইয়ারা তটিনী। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার এবং মিলি বাশার।

নাটকটির একটি বিশেষ আকর্ষণ এর গান। রবিউল ইসলাম জীবনের কথায় ‘তোমার হতে চাই’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও সজীব দাস, যা দর্শকদের কাছেও আলাদাভাবে প্রশংসিত হচ্ছে।