বঙ্গবিভূষণ পেলেন নচিকেতা, সম্মানিত একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ প্রদান করা হয়েছে একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বকে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য বিশিষ্টজন।
সংগীতে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের বঙ্গবিভূষণ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। একই সম্মানে ভূষিত হয়েছেন শিবাজী চট্টোপাধ্যায় ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সংগীত ও সংস্কৃতিতে অবদানের জন্য লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ও এই সম্মাননা অর্জন করেন। চিত্রকলায় বিশেষ অবদানের জন্য গণেশচন্দ্র হালুইকে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছে।
একই অনুষ্ঠানে ‘বঙ্গভূষণ’ সম্মাননাও প্রদান করা হয়। এ তালিকায় রয়েছেন কলেন্দ্রনাথ মান্ডি, শ্যামচাঁদ বাগদি, নন্দলাল বাউড়ি, মৃণাল কান্তি বিশ্বাস ও চন্দন লোমজেল। সংগীতে অবদানের জন্য মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, অদিতি মুন্সি, কার্তিক দাস বাউল ও নাজমুল হক সম্মানিত হয়েছেন।
এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা ও জি বাংলা। একইসঙ্গে সাহিত্য ও বিনোদন জগতে অবদানের জন্য সমরেশ মজুমদার, পরমব্রত চট্টোপাধ্যায় ও বিবেক কুমারও ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :