নাম বদলে ‘মাতৃভূমি’, ছাড়পত্রের পথে সালমানের গালওয়া...
দীর্ঘ অপেক্ষার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র পেয়েছে সালমান খানের আলোচিত সিনেমা ‘মাতৃভূমি’। ‘ব্যাটল অব গালওয়ান’ নামে যাত্রা শুরু করা সিনেমাটিতে ব্যাপক পরিবর্তন ও পুনঃশুটের পর এখন কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের (CBFC) অনুমোদনের অপেক্ষা। সবুজ সংকেত মিললে ১৩ নভেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে।