মাছওয়ালির বেশে কৌশানী, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’...
প্রায় দুই বছর পর আবারও ‘ঝিমলি’ চরিত্রে বড় পর্দায় ফিরছেন কৌশানী মুখার্জি। ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র প্রচারে এবার একেবারে মেছুনির বেশে হাজির হয়ে চমকে দিয়েছেন এই অভিনেত্রী। আগামী ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি।