• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

অসুস্থ তানিয়া বৃষ্টি, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন। চলতি বছর তার ব্রেন টিউমার ধরা পড়ার পর একাধিক ধাপে অস্ত্রোপচার সম্পন্ন হলেও এখনও তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। সম্প্রতি তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়, তিনি কিছুটা অসুস্থ থাকলেও আতঙ্কের কোনো কারণ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন বিশ্রামে আছেন। একইসঙ্গে তার দ্রুত আরোগ্যের জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ তার প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে কিছু জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে গত ২৩ মার্চ তিনি দেশে ফিরে আসেন।

বর্তমানে তানিয়া বৃষ্টি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। ছোটপর্দার ব্যস্ত এই অভিনেত্রীর দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন তার সহকর্মী ও ভক্তরা।