• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সম্প্রতি নিজের শারীরিক পরিবর্তন ও প্লাস্টিক সার্জারি নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা সম্পর্কে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেছেন। এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে এতদিন প্রকাশ্যে কিছু বলেননি।

অভিনেত্রীর ভাষ্য, তিনি সবসময়ই প্রাকৃতিক সৌন্দর্যে বিশ্বাসী। ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। কেয়া বলেন, সৌন্দর্যচর্চা ও গ্রুমিংয়ের প্রতি তার আগ্রহ বরাবরই ছিল, বিশেষ করে নিজের একটি বিউটি স্যালুন থাকায় বিষয়টি নিয়ে সচেতনতা বেশি কাজ করেছে।

তবে তিনি স্বীকার করেন, নিজের চেহারায় সামান্য কিছু পরিবর্তন এনেছিলেন। যদিও সেটি সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে নয় বলেই দাবি তার। কেয়া পায়েলের কথায়, তিনি যেমন আছেন, তাতেই সন্তুষ্ট ছিলেন এবং এখনও আছেন। কিন্তু ছোটখাটো কিছু পরিবর্তনের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছে তাকে।

দেশি শিল্পীদের ক্ষেত্রে সৌন্দর্যচর্চা নিয়ে অতিরিক্ত সমালোচনার প্রবণতা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার মতে, বিদেশি তারকারা একই ধরনের পরিবর্তন করলে সেটিকে গ্রুমিং হিসেবে দেখা হয়, কিন্তু দেশের শিল্পীদের নিয়ে অযথা ট্রল করা হয়। তিনি বলেন, না জেনেই অনেকে মন্তব্য করতে শুরু করেন, যা সমাজের একটি হুজুগে মানসিকতার পরিচয় দেয়।