• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

পর্ন সাইটে নিজের ছবি, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন জাহ্নবী কাপুর


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে তার কৈশোরের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, মাত্র ১৫ বছর বয়সে স্কুলে পড়ার সময় একটি পর্ন সাইটে নিজের আপত্তিকর ছবি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ঘটনাটি তার কিশোরী জীবনে গভীর প্রভাব ফেলেছিল।

স্মৃতিচারণ করতে গিয়ে জাহ্নবী বলেন, তখন তিনি বুঝতেই পারেননি ছবিটি কীভাবে সেখানে এল, তবে ধারণা করেন এটি হয়তো ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল। সেই সময় স্কুলে সহপাঠীদের মধ্যে বিষয়টি নিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। পুরো ঘটনাটি তার মানসিক অবস্থায় বড় ধাক্কা দেয় এবং একসময় মনে হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় থাকা যেন তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, সেই ঘটনার কারণে দীর্ঘদিন পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগেছেন এবং তখন সাহস করে অভিযোগও করতে পারেননি। বর্তমানে ডিপফেক ও এআই প্রযুক্তির প্রসঙ্গ টেনে জাহ্নবী জানান, এখনো সামাজিক মাধ্যমে এমন অনেক ছবি ঘোরাফেরা করে, যেগুলোর সঙ্গে তার বাস্তবের কোনো মিল নেই। এই ধরনের বিকৃত ছবি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, প্রযুক্তির অপব্যবহার শিল্পীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।