• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

প্রেম নিয়ে মুখ খুললেন দীঘি, ‘কখনো সম্পর্কে জড়াইনি’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সাবেক শিশুশিল্পী ও বর্তমান অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে প্রেম, সম্পর্ক এবং নিজের বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। এ সময় দীঘি জানান, জীবনে কখনো প্রেমের সম্পর্কে জড়ানোর সুযোগই পাননি।

পডকাস্টে উপস্থাপক জানতে চান, এ পর্যন্ত কতবার প্রেম করেছেন তিনি। উত্তরে দীঘি বলেন, তিনি কখনোই প্রেম করেননি। পরে একই প্রশ্ন ভিন্নভাবে করা হলেও তিনি একই উত্তর দেন। অভিনেত্রীর ভাষ্য, ছোটবেলা থেকেই পরিবারের কঠোর নজরদারিতে বড় হয়েছেন। বিশেষ করে স্কুলজীবনে তার চলাফেরা ও যোগাযোগের ওপর ছিল কড়া নিয়ন্ত্রণ। এমনকি এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে মোবাইল ফোনও ব্যবহার করতে পারেননি।

দীঘি আরও জানান, তার পরিবার নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখত। ফলে পড়াশোনার সময় ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মতো কোনো সুযোগ বা পরিবেশ তৈরি হয়নি। তার মতে, সেই কারণেই প্রেমের অভিজ্ঞতা তার জীবনে আসেনি। অভিনেত্রীর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিলেও অতীতে তাকে ঘিরে একাধিক প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং মুহাইমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়েছিল। তবে সে সময়ও দীঘি এসব গুঞ্জন অস্বীকার করে জানিয়েছিলেন, তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের।

সাম্প্রতিক পডকাস্টেও তিনি সেই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। দীঘির দাবি, ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও বাস্তবে তিনি কখনো প্রেমের সম্পর্কে জড়াননি। বর্তমানে অভিনয় ক্যারিয়ার নিয়েই তিনি বেশি মনোযোগী এবং ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান।