• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’ আজ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  বর্ষার আবহকে সঙ্গী করে নতুন গান নিয়ে হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা। আষাঢ় মাস উপলক্ষে ‘মেঘ’ শিরোনামের নতুন গান প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় এই সংগীত প্ল্যাটফর্ম। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় প্রকাশ পাবে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের দ্বিতীয় গানটি।নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব এবং মৌসুমি। বর্ষার অনুভূতি, অপেক্ষা এবং নতুন শুরুর আশাকে কেন্দ্র করে সাজানো হয়েছে গানটির কথা ও সুর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ষার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি নির্মাণ করা হয়েছে। বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের সঙ্গে সমকালীন সুরের মেলবন্ধনে এতে তুলে ধরা হয়েছে প্রকৃতি, পুনর্জাগরণ এবং জীবনের নতুন সম্ভাবনার গল্প।এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক কথ্য ভাষার সংযোজনে পরিচিত অনুভূতিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে গত ২৩ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রুম ঝুম’ প্রকাশের মাধ্যমে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের যাত্রা শুরু হয়।উল্লেখ্য, ২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলা লোকসংগীত, শাস্ত্রীয় ধারা এবং সমকালীন সংগীতের সমন্বয়ে অল্প সময়েই দেশের অন্যতম জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে।