শুটিংয়ের পর ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি, ‘টক্সিক’ নিয়ে মত বদল কিয়ারা আদভানির
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী Kiara Advani তার আসন্ন সিনেমা Toxic: A Fairy Tale for Grown Ups নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। জানা গেছে, শুটিং শেষ হওয়ার পর সিনেমার কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি এবং সেগুলো কাটছাঁট করার অনুরোধ করেছেন নির্মাতাদের কাছে।
প্রতিবেদন অনুযায়ী, সিনেমার ফুটেজ দেখার পরই এই সিদ্ধান্তে পৌঁছান কিয়ারা। সহ-অভিনেতা Yash ও নির্মাতার কাছে তিনি অন্তরঙ্গ দৃশ্যগুলোর উপস্থাপন নিয়ে নিজের অস্বস্তির কথা তুলে ধরেন। শুটিংয়ের আগে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে, দৃশ্যগুলো এমনভাবে ধারণ করা হবে যাতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেই বিশ্বাসেই তিনি রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সম্মতি দিয়েছিলেন বলে জানা গেছে।
তবে দৃশ্যগুলো দেখার পর তার অবস্থানে পরিবর্তন এসেছে। ঘনিষ্ঠ মুহূর্তগুলো কিছুটা সংক্ষিপ্ত বা সম্পাদনার মাধ্যমে কমিয়ে আনার অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে নির্মাতা Geetu Mohandas বা প্রযোজনা পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, সিনেমাটিতে কিয়ারা ও যশের পাশাপাশি আরও অভিনয় করেছেন Nayanthara ও Huma Qureshi। ছবিটির মুক্তি ইতোমধ্যে একাধিকবার পিছিয়েছে। প্রথমে মার্চে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে জুনে নির্ধারণ করা হয়। তবে নতুন করে মুক্তির তারিখ আবারও পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :