আনন্দ বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার Salman Khan-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে প্রশংসায় ভাসালেন অভিনেত্রী Chitrangada Singh। ‘মাতৃভূমি’ ছবির শুটিং করতে গিয়ে তার পেশাদারিত্ব ও মানবিক দিক দেখে মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
চিত্রাঙ্গদা জানান, সালমান খানের কাছে কাজের কোনো নির্দিষ্ট সময় নেই। তিনি সবসময়ই সিনেমার উন্নতি নিয়ে ভাবেন—তা ভিএফএক্স হোক কিংবা একটি দৃশ্যের ছোটখাটো অংশ। এক আবেগঘন দৃশ্যের শুটিংয়ের সময় সালমানের উপস্থিতির প্রয়োজন না থাকলেও, সহশিল্পীর সংলাপের সঠিক প্রতিক্রিয়া দিতে তিনি সেটে উপস্থিত হন। তার এই দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয় বলে মনে করেন চিত্রাঙ্গদা।
শুধু কাজের প্রতি নিষ্ঠাই নয়, সহকর্মীদের সঙ্গে আচরণেও ভিন্নতা রয়েছে সালমানের। শুটিং সেটে তাকে বড় তারকার মতো নয়, বরং একজন সাধারণ মানুষের মতো সবার সঙ্গে মিশতে দেখা যায়। লাইট বয় থেকে শুরু করে ইউনিটের প্রতিটি সদস্যের সঙ্গে তিনি সহজভাবে কথা বলেন এবং কাজের পরিবেশকে আনন্দমুখর রাখতে পছন্দ করেন।
এছাড়া নিজের টিমের প্রতি তার যত্নশীল মনোভাবও বিশেষভাবে উল্লেখ করেছেন চিত্রাঙ্গদা। শুটিংয়ের সময় সবাই ঠিকভাবে খাবার পাচ্ছে কি না, সে বিষয়েও তার কড়া নজর থাকে। সব মিলিয়ে, এই ছবির শুটিং অভিজ্ঞতা চিত্রাঙ্গদার কাছে শুধু কাজ নয়, বরং একজন বড় মাপের শিল্পীর মানবিকতা কাছ থেকে দেখার এক স্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে।
আপনার মতামত লিখুন :