• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

শাকিব খানের অনুরোধে সিনেমায় ফিরছেন ববিতা? শর্তসাপেক্ষে দিলেন বড় ঘোষণা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তবে এবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের আন্তরিক অনুরোধে আবারও সিনেমায় অভিনয়ের আশ্বাস দিয়েছেন তিনি। যদিও সেই আশ্বাসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্তও জুড়ে দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী।

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান। আলাপচারিতার একপর্যায়ে তিনি ববিতাকে আবারও চলচ্চিত্রে অভিনয়ের অনুরোধ জানান।

শাকিব খান বলেন, “ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।”

শাকিবের এই আবেগঘন অনুরোধের জবাবে ইতিবাচক সাড়া দেন ববিতা। তবে তিনি স্পষ্ট করে জানান, শুধু অভিনয়ের জন্য অভিনয়ে ফিরতে চান না।

ববিতা বলেন, “আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে ছবি করব।”

তার এই বক্তব্যে স্পষ্ট, শক্তিশালী গল্প, অর্থবহ চিত্রনাট্য এবং অভিনয়ের যথেষ্ট সুযোগ থাকলেই দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় দেখা যেতে পারে এই কিংবদন্তি অভিনেত্রীকে।

অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারিত্ব ও কাজের প্রতি নিষ্ঠারও প্রশংসা করেন ববিতা। তিনি বলেন, বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে শাকিব নিজের পরিশ্রম, শৃঙ্খলা ও অভিনয় দক্ষতার মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করেছেন।

উল্লেখ্য, ববিতা ও শাকিব খান এর আগে ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন। নতুন কোনো শক্তিশালী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে নির্মাতা এগিয়ে এলে আবারও এই দুই তারকাকে একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।