• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

বিদায় দিয়ে ঈদে ফিরছেন দীঘি


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি এবার নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিচালক মেহেদী হাসানের এই সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে বাকি অংশের শুটিং দ্রুত শেষ করার প্রস্তুতি চলছে।

দীঘি জানান, সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং এখনো বাকি রয়েছে, যা মালয়েশিয়ায় ধারণ করা হবে। পাশাপাশি একটি গানের কাজও অসম্পূর্ণ রয়েছে। শিগগিরই শুটিংয়ের নতুন সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সিনেমাটির গল্পকে ভিন্নধর্মী উল্লেখ করে দীঘি বলেন, এটি এমন একটি কাজ যেখানে প্রচলিত নায়ককেন্দ্রিক ধারা নেই, বরং গল্পই মূল শক্তি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু।

ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দর্শক শুধু সিনেমাটি দেখেই শেষ করবেন না, বরং এর আবেগ ও বাস্তবতা তাদের মনে দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলবে। পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি চলচ্চিত্র হিসেবেই তিনি একে দেখছেন।

এদিকে ‘বিদায়’-এর পাশাপাশি আরেকটি ওয়েব সিনেমার কাজও শেষ করেছেন দীঘি, যা একই সময়ে মুক্তির সম্ভাবনা রয়েছে