আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত কন্নড় সুপারস্টার Yash-এর নতুন সিনেমা ‘Toxic: A Fairy Tale for Grown Ups’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে, কারণ সিনেমাটির নির্ধারিত মুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। কবে এটি প্রেক্ষাগৃহে আসবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংশ্লিষ্টরা।
২০২২ সালে K.G.F: Chapter 2-এর বিপুল সাফল্যের পর থেকেই যশের নতুন কাজের জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। কিন্তু দীর্ঘ সময় কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় কিছুটা হতাশা তৈরি হয় ভক্তদের মধ্যে। এ পরিস্থিতিতে যশ জানিয়েছেন, তিনি নিজের কাজের মান এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন, যার জন্য প্রয়োজন সময় ও একাগ্রতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানান, টানা একাধিক প্রজেক্টে কাজ করার পর তিনি কিছুটা বিরতি নেওয়ার কথা ভাবছেন। তার ভাষায়, নতুন সিনেমাগুলো মুক্তির পর সাময়িক বিরতিতে যেতে পারেন তিনি। তবে এই বিরতি সৃজনশীল পরিকল্পনার অংশ বলেই ইঙ্গিত দিয়েছেন যশ।
এদিকে ‘টক্সিক’ সিনেমাটি পরিচালনা করছেন Geetu Mohandas। এতে যশের সঙ্গে অভিনয় করছেন Kiara Advani, Nayanthara, Huma Qureshi ও Rukmini Vasanth।
অন্যদিকে, পৌরাণিক কাহিনি অবলম্বনে নির্মিত Ramayana সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যশকে। Nitesh Tiwari পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করছেন Ranbir Kapoor, Sai Pallavi ও Sunny Deol। জানা গেছে, ছবিটির প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :