• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

‘কিং’-এ শাহরুখের সঙ্গে বড় পর্দায় অভিষেক, মূল আকর্ষণে সুহানা খান


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর বাণিজ্যিক সাফল্যের পর এবার আরও বড় পরিসরে অ্যাকশনধর্মী গল্প নিয়ে ফিরছেন তিনি। তবে সিনেমাটির সবচেয়ে আলোচিত বিষয় শুধু শাহরুখ নন, বরং তাঁর মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেক।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার শুটিং আগামী আগস্টের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। প্রায় সাড়ে ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমার জন্য দীর্ঘ প্রায় ১৫০ দিন ধরে শুটিং করছেন শাহরুখ খান ও সুহানা খানসহ পুরো টিম। জানা গেছে, ‘কিং’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে শহরের অপরাধ জগতের এক প্রভাবশালী ডন এবং তার বিশ্বস্ত শিষ্যাকে ঘিরে। অ্যাকশন, আবেগ ও থ্রিলারের সমন্বয়ে নির্মিত এই ছবিতে আন্তর্জাতিক স্টান্ট টিম কাজ করছে। পাশাপাশি উন্নতমানের ভিএফএক্স ব্যবহার করে দর্শকদের জন্য ভিন্নধর্মী ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা করা হয়েছে।

সুহানা খানের বড় পর্দায় অভিষেককে ঘিরে শাহরুখ খানও বেশ উচ্ছ্বসিত। সিনেমা-সংশ্লিষ্টদের মতে, বাবা-মেয়ের প্রথম একসঙ্গে বড় পর্দায় উপস্থিতিই ‘কিং’-এর সবচেয়ে বড় আকর্ষণ। সে কারণেই ছবিটির প্রচার ও বিপণনে কোনো ধরনের ঘাটতি রাখতে চাইছেন না নির্মাতারা। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্সের প্রযোজনায় নির্মিত এই ছবিতে শাহরুখ ও সুহানার পাশাপাশি অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং জয়দীপ আহলাওয়াত। তারকাবহুল এই কাস্ট সিনেমাটির প্রতি দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বড়দিন উপলক্ষে ‘কিং’ মুক্তি পেতে পারে। ইতোমধ্যেই বাবা-মেয়ের এই প্রথম জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন শাহরুখ ভক্ত ও সিনেমাপ্রেমীরা।