• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

শিশুতোষ অ্যাডভেঞ্চার ‘গুপ্তধনের খোঁজে’র ফার্স্ট লুক ও টিজার উন্মোচন


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
ছবির ক্যাপশন: আনন্দ বিনোদন ad728

আনন্দ বিনোদন ডেস্ক:   বাংলাদেশের শিশু-কিশোর চলচ্চিত্রে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে উন্মোচিত হয়েছে ‘Guptodhoner Khoje’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার ও অফিসিয়াল টিজার। সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ আয়োজনে BIFA Award Program-এ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এই সিনেমার প্রথম ঝলক।

রহস্য, ইতিহাস, বন্ধুত্ব ও সাহসিকতার মিশেলে নির্মিত এ চলচ্চিত্রটি শুরু থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রযোজক Antu Karim জানান, এটি কেবল বিনোদনের জন্য নয়; বরং শিশুদের কল্পনাশক্তি ও দলগত চেতনা জাগিয়ে তুলতে নির্মাণ করা হয়েছে। সিনেমাটির প্রযোজনায় রয়েছে Pentagon Films এবং সহ-প্রযোজক হিসেবে যুক্ত MS Multimedia

গল্পে দেখা যাবে, বহু বছর আগে হারিয়ে যাওয়া এক গুপ্তধনের সন্ধানে একদল কিশোর-কিশোরী রোমাঞ্চকর অভিযানে নেমে পড়ে। রহস্যময় মানচিত্র, অজানা সংকেত ও বিপজ্জনক পরিস্থিতি অতিক্রম করে এগিয়ে যায় তাদের যাত্রা। নির্মাতা Raisul Islam Anik বলেন, শিশুদের জন্য মানসম্মত অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্রের ঘাটতি পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমানসহ একদল তরুণ শিল্পী। চিত্রনাট্য লিখেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম অনিক ও রাসিদুর রহমান।

প্রকাশিত ফার্স্ট লুক ও টিজারে রহস্যময় পরিবেশ, গুপ্তধনের ইঙ্গিত এবং শিশু চরিত্রগুলোর সাহসী অভিযানের ঝলক দেখা গেছে, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। নির্মাতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে এবং ভিজ্যুয়াল উপস্থাপনায় আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে।

বাংলা শিশুতোষ চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপটে ‘Guptodhoner Khoje’ একটি উল্লেখযোগ্য সংযোজন হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খুব শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।