• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

সাত বছর পর টিভি পর্দায় ফিরছেন বিপাশা হায়াত


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
ছবির ক্যাপশন: আনন্দ বিনোদন ad728

আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘ সাত বছর পর আবারও টেলিভিশনের পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতকে। আগামী ৪ এপ্রিল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এটি তার অংশগ্রহণে প্রথম কোনো পডকাস্ট শো।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বিপাশা হায়াত। অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিয়মিত যুক্ত রয়েছেন তিনি। পডকাস্টে অভিনয়ে ফেরার প্রসঙ্গে তিনি জানান, অভিনয় থেকে অবসর নেননি; বরং এখন তিনি এমন চরিত্রে কাজ করতে চান, যেখানে নিজেকে আরও বেশি চ্যালেঞ্জ করতে পারবেন এবং অভিনয়ের গভীরে যেতে পারবেন।

নব্বইয়ের দশকে তিনি ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। এমনকি বলিউড থেকেও কাজের প্রস্তাব এসেছিল বলে জানান এই অভিনেত্রী। তবে নিজের মতো করে বেছে কাজ করার ইচ্ছার কথাও তুলে ধরেন তিনি।

পথশিশুদের জন্য কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন বিপাশা হায়াত। তিনি বলেন, সুযোগ পেলেই এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অনুরোধ জানান। পডকাস্টে এ বিষয়ে নিজের কিছু পরিকল্পনার কথাও শেয়ার করেছেন তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।