• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

কোষ্ঠকাঠিন্য দূর করতে সহজ উপায় জানালেন পুষ্টিবিদ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা হিসেবে দেখা দিচ্ছে অনেকের মধ্যেই। বিভিন্ন শারীরিক জটিলতা যেমন কিডনি সমস্যা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অসুবিধা কিংবা গর্ভাবস্থার কারণেও এ প্রবণতা বাড়তে পারে। পুষ্টিবিদ সৈয়দা শিরিনা স্মৃতি জানিয়েছেন, এই সমস্যার সমাধানে ওষুধের চেয়ে জীবনযাপনের পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, নিয়মিত ও পর্যাপ্ত ঘুম কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক। একই সঙ্গে পর্যাপ্ত পানি পান করা জরুরি, কারণ শরীরে পানির অভাব হলে মল শক্ত হয়ে যায় এবং বের হতে সমস্যা হয় । বিশেষজ্ঞদের মতে, ফাইবারযুক্ত খাবার ঠিকভাবে কাজ করতে শরীরে পর্যাপ্ত পানি থাকা অত্যন্ত প্রয়োজন

পাশাপাশি নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়ামও গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, দৈনন্দিন শারীরিক কার্যক্রম অন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে । প্রতিদিন খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা এবং নিয়মিত শরীরচর্চা করলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে।

খাদ্যাভ্যাসের দিকেও বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শাকসবজি, ফলমূল ও অন্যান্য ফাইবারসমৃদ্ধ খাবার মল নরম করে এবং অন্ত্রের গতিশীলতা বাড়ায় । এছাড়া টকদই বা গাঁজনকৃত খাবারও হজমের জন্য উপকারী। প্রয়োজনে তুকমা, চিয়া সিড বা ইসবগুলের ভুসি খাওয়া যেতে পারে, তবে তা অবশ্যই পরিমিত পরিমাণে এবং পর্যাপ্ত পানির সঙ্গে গ্রহণ করতে হবে।

পুষ্টিবিদ আরও বলেন, অতিরিক্ত মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। হালকা মসলায় রান্না করা তরল খাবার হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। সব মিলিয়ে নিয়মিত জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস ও সচেতনতা থাকলে সহজেই এই সমস্যার নিয়ন্ত্রণ সম্ভব।