• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

কতদিন পর টুথব্রাশ বদলানো উচিত? জানুন সঠিক সময়


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ টুথব্রাশ, যা আমরা প্রতিদিন ব্যবহার করি। কিন্তু অনেকেই জানেন না, ঠিক কতদিন পর এটি পরিবর্তন করা প্রয়োজন। জুতা বা পোশাকের মতোই টুথব্রাশও নির্দিষ্ট সময় পর বদলানো জরুরি, নইলে দাঁতের সঠিক পরিচর্যা বাধাগ্রস্ত হতে পারে।

দাঁতের বিশেষজ্ঞদের মতে, সাধারণত প্রতি ৩ থেকে ৪ মাস পর টুথব্রাশ পরিবর্তন করা উচিত। তবে কেউ যদি সম্প্রতি অসুস্থ হয়ে থাকেন, তাহলে আরও আগে ব্রাশ বদলানো ভালো। এছাড়া ব্রাশের ব্রিসল বা কাঁটা যদি ছড়িয়ে যায় বা বেঁকে যায়, তাহলে সেটি আর কার্যকরভাবে দাঁত পরিষ্কার করতে পারে না। শিশুদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ তারা সাধারণত বেশি জোরে ব্রাশ করে, ফলে তাদের টুথব্রাশ দ্রুত নষ্ট হয়ে যায়।

বর্তমানে প্রধানত দুই ধরনের টুথব্রাশ ব্যবহৃত হয়—ম্যানুয়াল ও ইলেকট্রিক। ম্যানুয়াল টুথব্রাশ সহজে বহনযোগ্য এবং ব্যবহারকারী নিজের মতো করে চাপ নিয়ন্ত্রণ করতে পারেন। অন্যদিকে ইলেকট্রিক টুথব্রাশে ঘূর্ণায়মান ব্রিসল দাঁতের ফাঁক ও মাড়ির কাছের ময়লা তুলনামূলকভাবে সহজে পরিষ্কার করতে সাহায্য করে। অনেক ইলেকট্রিক ব্রাশে টাইমার ও প্রেসার সেন্সর থাকে, যা সঠিক সময় ধরে ব্রাশ করতে এবং অতিরিক্ত চাপ থেকে মাড়িকে রক্ষা করতে সহায়তা করে।

সঠিক সময়ে টুথব্রাশ পরিবর্তন করা যেমন জরুরি, তেমনি নিয়মিত ও সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করাও সমান গুরুত্বপূর্ণ। এতে দাঁত ও মাড়ি সুস্থ থাকে এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন ডেন্টাল সমস্যার ঝুঁকি কমে যায়।