• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

লাকী আখান্দের নবম মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতিতে অমলিন সুরের জাদু


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বাংলা সংগীতাঙ্গনের কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী লাকী আখান্দ-এর নবম মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৭ সালের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

১৯৫৬ সালের ১৮ জুন ঢাকায় জন্মগ্রহণ করা এই গুণী শিল্পী শৈশব থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। খুব অল্প বয়সেই তিনি রেডিও ও টেলিভিশনে শিশুশিল্পী হিসেবে নিজের প্রতিভার পরিচয় দেন। মাত্র ১৪ বছর বয়সে এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে কাজ করার বিরল কৃতিত্ব অর্জন করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ বেতারের সংগীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৮৪ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘লাকি আখান্দ’ তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। তিনি জনপ্রিয় ব্যান্ড ‘হ্যাপী টাচ’-এর সদস্য ছিলেন। তার ছোট ভাই হ্যাপী আখান্দ-ও ছিলেন সংগীত জগতের আরেক উজ্জ্বল নাম।

নিজ কণ্ঠে গাওয়া ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘আগে যদি জানতাম’, ‘হৃদয় আমার’সহ অসংখ্য গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। এছাড়া অন্য শিল্পীদের জন্যও তিনি অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করেছেন। যেমন কুমার বিশ্বজিৎ-এর ‘যেখানে সীমান্ত তোমার’ এবং সামিনা চৌধুরী-এর ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ উল্লেখযোগ্য।

লাকী আখান্দ আজ আর আমাদের মাঝে নেই, তবে তার সৃষ্ট সুর ও গান বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।