• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার অভিনয়ের পাশাপাশি রাজনীতির অঙ্গনেও পদার্পণ করলেন। সোমবার তিনি ভারতের উচ্চকক্ষ রাজ্যসভা-র সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তৃণমূল কংগ্রেস-এর মনোনয়নে দিল্লিতে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল বাঙালিয়ানায় ভরপুর। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাতেই শপথবাক্য পাঠ করেন কোয়েল। শপথের পর সংসদ ভবন প্রাঙ্গণে তোলা নিজের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি, যেখানে লালপাড় সাদা শাড়িতে তার উপস্থিতি নজর কাড়ে ভক্তদের।

সামাজিক মাধ্যমে কোয়েল জানান, রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি গর্বিত ও কৃতজ্ঞ। তিনি বলেন, বাংলার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান এবং দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবেন।

এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তার পাশে ছিলেন বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারের উপস্থিতিতে দিনটি কোয়েলের জন্য আরও আবেগঘন হয়ে ওঠে।