• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

কিংবদন্তি সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন আজ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন-এর ৯৫তম জন্মদিন আজ, ৬ এপ্রিল। ১৯৩১ সালের এই দিনে তৎকালীন বৃহত্তর পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। পাবনা শহরের গোপালপুর মহল্লায় তার শৈশব ও কৈশোর কেটেছে। ছোটবেলা থেকেই গান, নাটক ও অভিনয়ের প্রতি তার ছিল গভীর আগ্রহ, যা পরবর্তীতে তাকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত করে।

১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাত নম্বর কয়েদি’ সিনেমার মাধ্যমে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর টানা প্রায় তিন দশক বাংলা চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেন। বাংলা সিনেমার ইতিহাসে তিনি অন্যতম প্রভাবশালী নায়িকা হিসেবে বিবেচিত। বিশেষ করে উত্তম কুমার-এর সঙ্গে তার জুটি দর্শকমনে আলাদা জায়গা করে নেয় এবং বাংলা চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করে।

অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশে নানা সম্মাননা লাভ করেন। ১৯৬৩ সালে ‘সাত পাকে বাঁধা’ সিনেমার জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদা এনে দেয়। পরবর্তীতে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

১৯৭৮ সালে উত্তম কুমারের মৃত্যুর পর ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন সুচিত্রা সেন। দীর্ঘ সময় আড়ালে থাকলেও তার অভিনয় ও ব্যক্তিত্ব আজও দর্শকের মনে অমলিন। জন্মদিন উপলক্ষে পাবনায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে কেক কাটা ও স্মরণসভাসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।