• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

হজে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা, সঙ্গে থাকছে পরিবার


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা আক্তার চম্পা এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন তিনি।

হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে চম্পা জানান, তার পরিবারের অন্য সদস্যরা আগে হজ সম্পন্ন করলেও তিনি এতদিন সুযোগ পাননি। এবার সেই সুযোগ এসেছে বলে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তার ভাইকেও সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। পরে ১৯৮৫ সালে তিন কন্যা চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলোচনায় আসেন তিনি।

এরপর দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের অবস্থান শক্ত করেন চম্পা। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে পদ্মা মেঘনা যমুনা, শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি, চন্দ্রগ্রহণসহ আরও অনেক ছবি।

দীর্ঘ অভিনয় জীবনে অসামান্য অবদানের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তার অর্জনের মধ্যে রয়েছে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যার মধ্যে তিনবার সেরা অভিনেত্রী এবং দুইবার পার্শ্ব চরিত্রে সম্মাননা অর্জন করেছেন।