• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

শুটিং করতে গিয়ে পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728

আনন্দ বিনোদন ডেস্ক: টালিউডের পরিচিত মুখ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার ওডিশার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য তালসারিতে অবস্থান করছিলেন তিনি। শুটিং শেষে সমুদ্রে নামেন রাহুল। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় সহকর্মীরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সহশিল্পীরা। ধারাবাহিকটির অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষ হওয়ার পরই ঘটনাটি ঘটে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয় বলে তিনি উল্লেখ করেন। হঠাৎ এমন অপ্রত্যাশিত মৃত্যুতে সবাই বিস্মিত ও শোকাহত।

সিনেমা, টেলিভিশন ও থিয়েটার—সব মাধ্যমেই সমান স্বাচ্ছন্দ্যে কাজ করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। পারিবারিকভাবেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি; তাঁর বাবার থিয়েটার দলের মাধ্যমেই অভিনয়ে পথচলা শুরু। ২০০৮ সালে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘জুলফিকার’, ‘মেঘে ঢাকা তারা’, ‘যকের ধন’, ‘ঝরা পালক’ ও ‘আকাশ অংশত মেঘলা’সহ বহু চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন।