• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। এর আগে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে সঙ্গে নিয়ে একটি প্যানেল গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি।

বুধবার গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বাপ্পারাজ জানান, ব্যক্তিগত ও পারিবারিক কিছু গুরুত্বপূর্ণ কারণে এবার নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, শিল্পী সমিতি তার নিজের সংগঠন এবং শিল্পীদের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবেন। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়।

বাপ্পারাজের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিও। তিনি জানান, একটি ক্ষুদেবার্তার মাধ্যমে বাপ্পারাজ তাকে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফলে এখন তিনি নতুন করে সভাপতি পদপ্রার্থী খুঁজছেন এবং প্যানেল গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের দায়িত্বকাল শেষ হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে। এ কারণে ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই এফডিসি পাড়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি।