আনন্দ বিনোদন ডেস্ক: বলিউড তারকা Shah Rukh Khan ও Priyanka Chopra-কে ঘিরে বহু পুরনো গুঞ্জন আবারও নতুন করে আলোচনায় এসেছে। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একসময় ব্যাপক চর্চা হলেও বিষয়টি নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি এই দুই তারকা।
বলিউডে কাজের শুরুর দিকেই তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। বিশেষ করে Don ও Don 2 সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়। শুটিংয়ের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়াও সেই গুঞ্জনকে উসকে দেয়।
এমনকি শোনা যায়, কানাডার টরন্টোতে নাকি গোপনে বিয়েও করেছিলেন তারা। যদিও এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি মূলত বলিউডের অন্দরমহলের গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।
পরবর্তীতে ব্যক্তিগত ও পারিবারিক কারণে দুই তারকার মধ্যে দূরত্ব তৈরি হয় বলে জানা যায়। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। বর্তমানে Priyanka Chopra আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আর Shah Rukh Khan বলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন আগের মতোই।
আপনার মতামত লিখুন :