আনন্দ বিনোদন ডেস্ক: চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা এবার পাচ্ছেন আজীবন সম্মাননা। দীর্ঘ সংগীতজীবনে চলচ্চিত্রের গান, আধুনিক গান, নজরুলসংগীত ও লোকগীতিসহ বিভিন্ন ধারার সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।
আগামী ৭ এপ্রিল বগুড়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হবে। একই মঞ্চে বিশেষ সম্মাননায় ভূষিত হবেন কাঙালিনী সুফিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকদের পক্ষ থেকে প্রকল্প পরিচালক রাজু আলীম।
হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে আরও ১৮টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনসহ দেশের সংগীতাঙ্গনের বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীরা।
আপনার মতামত লিখুন :