• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে লুবাবা ও তার স্বামীর?


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। তিনি জানিয়েছেন, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার বাগদান সম্পন্ন হয়েছে, তবে এখনো বিয়ে হয়নি।

বুধবার নিজের ফেসবুক পোস্টে লুবাবা জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের নির্ধারিত আইন অনুযায়ী যথাসময়ে বিয়ে সম্পন্ন করা হবে এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।

এর আগে এক পোস্টে ‘দুটি আত্মা, এক কিবলা’ উল্লেখ করে একটি ছবি শেয়ার করার পর থেকেই বিয়ের গুঞ্জন শুরু হয়। তবে সে সময় পরিবার বা লুবাবার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়। ছবিতেও বর-কনের মুখ স্পষ্ট না থাকায় পাত্রের পরিচয় নিয়েও কৌতূহল তৈরি হয়।

১৮ বছরের কম বয়সে বিয়ে সংক্রান্ত আইনি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এই প্রেক্ষাপটে লুবাবার বক্তব্য স্পষ্ট করে যে, তিনি আইন মেনেই ভবিষ্যতে বিয়ে করবেন।

উল্লেখ্য, ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ছিলেন। গত বছরের শেষ দিকে তিনি বিনোদন অঙ্গন ছাড়ার ঘোষণা দেন এবং ধর্মীয় চর্চায় মনোযোগ দেওয়ার কথা জানান।