• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

পহেলা বৈশাখে কনসার্টে মাতবে রাজধানী, তারুণ্যের উচ্ছ্বাসে রঙিন ঢাকা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বাংলা নববর্ষকে ঘিরে রাজধানী ঢাকা উৎসবের রঙে সেজে উঠতে যাচ্ছে। পহেলা বৈশাখ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে একাধিক কনসার্ট, যেখানে অংশ নেবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড দলগুলো।

বনানীর কামাল আতাতুর্ক পার্কে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘কার্পে ডিয়েম-লাল বৈশাখী ১৪৩৩’ শীর্ষক বিশেষ কনসার্ট। এই আয়োজনের মঞ্চে গান শোনাবেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড। আয়োজকদের মতে, তরুণ প্রজন্মের জন্য এটি হতে যাচ্ছে এক বর্ণিল সংগীত উৎসব।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আয়োজনেও থাকছে জমজমাট পরিবেশনা। জনপ্রিয় ব্যান্ড চিরকুট অংশ নেবে একাধিক কনসার্টে। তাদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ শ্রোতাপ্রিয় গানগুলো।

জানা গেছে, ১৪ এপ্রিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় এবং একই দিনে সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে মঞ্চে উঠবে চিরকুট। এছাড়া ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আরেকটি কনসার্টে পারফর্ম করবে ব্যান্ডটি।

ব্যান্ডটির ভোকালিস্ট শারমীন সুলতানা সুমি জানান, তরুণদের ভালোবাসাই তাদের অনুপ্রেরণা। বৈশাখ উপলক্ষে বিভিন্ন স্থানে গান গাওয়ার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত। সব মিলিয়ে গান, উৎসব আর তারুণ্যের উচ্ছ্বাসে এবারের পহেলা বৈশাখে প্রাণবন্ত হয়ে উঠবে পুরো রাজধানী।