• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

পানিতে শুটিংয়ে অল্পের জন্য রক্ষা পান লারা দত্ত, অক্ষয় কুমারের সাহসিকতায় বেঁচে ফেরেন


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: সম্প্রতি শুটিং করতে গিয়ে টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শুটিং সেটের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সামনে এসেছে বলিউড অভিনেত্রী লারা দত্তের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা, যেখানে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছিলেন তিনি।

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় ‘আন্দাজ’ সিনেমার শুটিং চলাকালে ঘটে এই ঘটনা। সমুদ্রের মাঝে পাথরের ওপর একটি গানের দৃশ্য ধারণের সময় হঠাৎ বড় একটি ঢেউ আছড়ে পড়ে। সে সময় লারা দত্ত সাঁতার জানতেন না এবং ভারী পোশাক পরিহিত অবস্থায় পানির নিচে তলিয়ে যেতে থাকেন। পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে ওঠে।

এমন সময় নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন সহশিল্পী অক্ষয় কুমার। দ্রুত সাঁতরে গিয়ে তিনি লারাকে ধরে ফেলেন এবং নিরাপদে উপরে তুলে আনেন। পরে সেটের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে পাড়ে নিয়ে যান। অক্ষয়ের সাহসিকতায় সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান লারা।

এই ঘটনার পর দীর্ঘদিন পানির প্রতি তীব্র ভয় তৈরি হয় তার মধ্যে। পরবর্তীতে ‘ব্লু’ সিনেমায় কাজ করার সময়ও সেই ভয় কাটিয়ে ওঠা তার জন্য কঠিন ছিল। তবে অক্ষয় কুমারের উৎসাহে তিনি পরে সাঁতার শেখেন এবং ধীরে ধীরে নিজের সেই ভীতি জয় করার চেষ্টা করেন।