• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

লাক্সজয়ী বর্ণিতার রায়হান রাফীর একটি রোমান্টিক সিনেমার নায়িকা হওয়ার সম্ভাবনা চূড়ান্তের পথে


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  ‘লাক্স সুপারস্টার-২০২৫’-এর মুকুট জয়ের পর অভিনয় অঙ্গনে আনুষ্ঠানিকভাবে পা রাখতে যাচ্ছেন বিদুষী বর্ণিতা। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি ওয়েব ফিল্মের মাধ্যমে তার পর্দা অভিষেক হতে যাচ্ছে বলে জানা গেছে। প্রতিযোগিতার সময় থেকেই অভিনয়ে আসার ইঙ্গিত পাওয়া গেলেও এবার তা বাস্তবে রূপ নিতে চলেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বর্ণিতাকে। প্রকল্পটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে ‘জাস্ট ম্যারিড’ কিংবা ‘নিউলি ম্যারিড’ নাম বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। তিনটি দম্পতির সম্পর্ক ও জীবনের গল্প নিয়ে নির্মিত হবে এই ফিল্ম। আগামী মাসে এর শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন বর্ণিতা কিংবা নির্মাতা শিহাব শাহীন। নির্মাতা শুধু জানিয়েছেন, কাজটি আইস্ক্রিনের জন্য নির্মিত হচ্ছে এবং আনুষ্ঠানিক ঘোষণা প্ল্যাটফর্মটির পক্ষ থেকেই দেওয়া হবে। এর আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।

অন্যদিকে, বড় পর্দাতেও দেখা যেতে পারে বর্ণিতাকে। নির্মাতা রায়হান রাফীর একটি রোমান্টিক সিনেমার নায়িকা হওয়ার সম্ভাবনা রয়েছে তার। ‘লাক্স সুপারস্টার-২০২৫’-এর ফাইনাল আয়োজনেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, প্রতিযোগিতার বিজয়ী রাফীর নতুন সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন।

সেরা সুন্দরীর খেতাব জয়ের পর বর্ণিতা জানিয়েছিলেন, রায়হান রাফীর মতো একজন নির্মাতার কাছ থেকে শেখার সুযোগ পাওয়া তার জন্য বড় অর্জন। তিনি বিশ্বাস করেন, বড় পর্দায় কাজের সুযোগ পেলে নিজেকে সেরাভাবে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করবেন।

নতুন এই যাত্রার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে আরেকটি নতুন মুখের আবির্ভাব ঘটতে যাচ্ছে। অভিনয়জীবনের শুরুতেই ওয়েব ফিল্ম ও সিনেমার মতো বড় প্রকল্পে যুক্ত হওয়ার সম্ভাবনায় বর্ণিতাকে ঘিরে দর্শকদের আগ্রহও ক্রমেই বাড়ছে।