কক্সবাজার প্রতিনিধি: দেশের অনলাইনভিত্তিক আইপি টেলিভিশন সাফা নিউজের উদ্যোগে প্রথমবারের মতো প্রতিনিধি সভা, আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের সুগন্ধা এলাকায় একটি হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থাপনায় ছিলেন নিউজ প্রেজেন্টার রাজিয়া সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফা নিউজের প্রধান উপদেষ্টা ও চিত্র পরিচালক এস.এ.এম সুমন সরকার। তিনি তার বক্তব্যে ন্যায়ভিত্তিক ও সাহসী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও হোমনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হক সরকার, হোমনা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সাবেক প্রভাষক কামরুজ্জামান, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফা নিউজ এর সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম জীবন এর বড় ছেলে জিহাদুল ইসলাম জিহাদ এবং সাফা নিউজের চট্টগ্রাম ব্যুরো চিফ মোঃ সিরাজুল ইসলামসহ বিভিন্ন জেলা উপজেলার প্রতিনিধিবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, পেশাজীবী ও সাফা নিউজের বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও গতিশীল সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। এর আগে প্রতিনিধি সভায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে বিভিন্ন মতামত তুলে ধরেন।
আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এই আয়োজন সাফা নিউজ পরিবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :