• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

দুর্নীতি মামলায় ইডির তলবে নুসরাত জাহান


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান নতুন করে আলোচনায় এসেছেন দুর্নীতি মামলার প্রেক্ষিতে। রেশন সংক্রান্ত একটি দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশে গম রপ্তানিকে কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগের সূত্র ধরে এই তলব করা হয়েছে। অভিযোগ ওঠার সময় নুসরাত বসিরহাট আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে তিনি কলকাতার পরিবর্তে দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বলে জানা গেছে। একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড কিছুটা কমে এসেছে। সর্বশেষ লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবেও তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

ব্যক্তিগত জীবনে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে তিনি আলোচনায় ছিলেন। বর্তমানে রাজনীতিতে সক্রিয় না থাকলেও দলীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। অন্যদিকে যশও রাজনীতির সঙ্গে আগের মতো যুক্ত নেই।

বর্তমানে এই তারকা দম্পতি নিজেদের প্রযোজনা সংস্থার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তাদের প্রযোজনায় কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে নতুন করে ইডির তলব ঘিরে নুসরাত জাহানকে নিয়ে আবারও শুরু হয়েছে নানা আলোচনা।