• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ডিজে হিসেবে বিভিন্ন করপোরেট অনুষ্ঠান, ক্লাব, কনসার্ট ও ওয়েডিং ইভেন্টে ব্যস্ত সময় কাটানোর পর আবারও অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী। একসময় চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করা এই শিল্পী জানিয়েছেন, অভিনয়ই তাঁর সবচেয়ে প্রিয় জায়গা এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই অঙ্গনের সঙ্গেই থাকতে চান।

ডিজে সুমীর আসল নাম সুলতানা রাজিয়া সুমী। তিনি জানান, ডিজে পেশায় ব্যস্ততা থাকলেও অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা কখনো কমেনি। তাই নতুন করে অভিনয়ে নিয়মিত হওয়ার লক্ষ্য নিয়ে তিনি ইতোমধ্যে মিডিয়ার পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে আবারও দর্শকদের সামনে হাজির হতে চান তিনি।

২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেওয়ার পর ২০০৩ সালে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুমী। পরবর্তী কয়েক বছরে তিনি চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন। তাঁর প্রথম সিনেমা ছিল পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘মায়ের স্বপ্ন’। এরপর উত্তম আকাশ, সায়মন তারিকসহ একাধিক নির্মাতার সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।

টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে মডেল হিসেবেও পরিচিতি পাওয়া এই শিল্পী ২০১০ সালে ডিজে পেশায় যুক্ত হন। সময়ের সঙ্গে সঙ্গে ডিজে হিসেবে ব্যস্ততা বেড়ে যাওয়ায় অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যান। তবে বর্তমানে তিনি মনে করছেন, অভিনয়ে ফেরার এটিই উপযুক্ত সময়।

নিজের অনুভূতি জানিয়ে ডিজে সুমী বলেন, ‘মিডিয়ার কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না। বরং প্রতিটি নতুন কাজ আমাকে আরও অনুপ্রাণিত করে।’