• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

আর্ক ব্যান্ডের হাসানের মা রৌশনারা আজিজ আর নেই


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  দেশের জনপ্রিয় ব্যান্ড Ark-এর ভোকালিস্ট হাসান-এর মা রৌশনারা আজিজ আর নেই। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন আর্ক ব্যান্ডের আরেক সদস্য টিংকু আজিজুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি গভীর শোক প্রকাশ করে জানান, হাসান ভাইয়ের মা সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন এবং সবার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

জানা গেছে, একই দিন লালমাটিয়া বিবি মসজিদে বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

রৌশনারা আজিজের মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।