• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

শাকিরা ও বার্না বয়ের কণ্ঠে প্রকাশ পেল বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান ‘দাই দাই’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা শুক্রবার আনুষ্ঠানিকভাবে গানটির ঘোষণা দেয়। এতে কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা এবং নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়।

ফিফার ভাষ্য অনুযায়ী, গানটি শুধু একটি থিম সং নয়, বরং ফুটবল, সংস্কৃতি এবং বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবেও তৈরি করা হয়েছে। ‘দাই দাই’ গানে আফ্রোবিটস, ড্যান্স-পপ, রেগেতন ও বিশ্বসংগীতের নানা উপাদানের মিশ্রণ রাখা হয়েছে, যা শ্রোতাদের মাঝে প্রাণবন্ত অনুভূতি তৈরি করবে।

বিশ্বকাপের মঞ্চে শাকিরার প্রত্যাবর্তন নিয়েও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। ২০১০ সালের বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং এখনো বিশ্বকাপ ইতিহাসের অন্যতম জনপ্রিয় থিম সং হিসেবে বিবেচিত হয়। দীর্ঘ সময় পর আবারও বিশ্বকাপের গানে যুক্ত হওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা।

প্রায় চার মিনিট দৈর্ঘ্যের ‘দাই দাই’ গানে ফুটবলপ্রেমী ও খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণামূলক বার্তা তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে গানটি বিভিন্ন আন্তর্জাতিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ফিফা।

এছাড়া গানটির রয়্যালটি আয়ের একটি অংশ ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ প্রদান করা হবে। এই তহবিলের মাধ্যমে বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা সহায়তায় কাজ করা হয়।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ ২০২৬।